আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ২০জন বেসামরিক মানুষ নিহত ও অনেকে আহত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশে এ বিমান হামলা চালানো হয়েছে। ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত স্পেইন বুলদাক জেলায় এ হামলা চালানো হয়েছে। তবে আফগান কর্মকর্তারা নির্বিচারে এ ধরনের বিমান হামলা না চালানোর জন্য ন্যাটো কর্মকর্তাদের প্রতি বারবার আহবান জানিয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বর্তমানে কান্দাহারে বিশাল সেনা অভিযান চালাচ্ছে। তালেবানরা আত্মগোপন করে রয়েছে নিছক এমন সন্দেহের কারণে পাশ্চাত্যের বাহিনী আফগান গ্রামগুলোর ওপর আগের চেয়ে বেশি বোমা ফেলছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের সংবাদাদাতাদের জানিয়েছেন। আফগানিস্তানে নতুন জাতের বোমার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের পর অন্তত লক্ষাধিক নিরীহ আফগান সেখানে নিহত হয়েছে। এ কারণে আফগানিস্তানে মার্কিন বিরোধী মনোভাব ক্রমেই জোরদার হয়েছে।#
২৮ অক্টোবর ২০১০ - ২০:৩০
News ID: 211043
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ২০জন বেসামরিক মানুষ নিহত ও অনেকে আহত হয়েছে।